Sponsored

একটা নীরব শহরের গল্প



 কখনো কখনো মনে হয়, মানুষগুলো না

শহরটাই বদলে যায়…

আগে যে রাস্তাগুলোতে হাসির শব্দ শোনা যেত, এখন সেখানে শুধু গাড়ির শব্দ আর ক্লান্ত মানুষের ভিড়।


আমি প্রতিদিনি ওই একি পথে হাঁটি।

একি দোকান, একি চায়ের গন্ধ, একি বিকেলের আলো… কিন্তু তবুও মনে হয় কিছু একটা যেনো বদলে গেছে।

হয়তো মানুষগুলো… নাহলে আমি নিজেই।


কিছু মুখ এখন আর দেখা হয় না।

কিছু হাসি এখন আর ফিরে আসে না।

আর কিছু কথা আছে, যেগুলো বলা হয়নি বলেই আজও বুকের ভেতর আটকে আছে।


জীবনটা আসলে খুব অদ্ভুত

যাকে আমরা একদিন “সব” ভাবি, সময়ের সাথে সে-ই হয়ে যায় “কিছুই না”।


তবুও প্রতিদিন বেঁচে থাকতে হয়।

হাসতে হয়, কথা বলতে হয়, আর এমনভাবে চলতে হয় যেন সব ঠিক আছে- কিছুই হয়নি।


রাত হলে যখন শহরটা একটু চুপ হয়ে যায়,

তখন নিজের ভেতরের শব্দগুলো আরও জোরে শোনা যায়।


মনে হয়

যদি সময়টা একটু পেছনে যেত,

যদি কিছু কথা তখনি বলা যেত…

তাহলে কি আজ গল্পটা অন্যরকম হতো?


কিন্তু সময় তো কারও জন্য থেমে থাকে না।

সে শুধু এগিয়ে যায়… আর আমাদের পেছনে ফেলে দেয় কিছু স্মৃতি, কিছু মানুষ, আর কিছু না বলা কষ্ট।


তবুও জীবন থেমে থাকে না।

নতুন দিন আসে, নতুন আলো আসে…

আর আমরা আবারও অভিনয় করি সব ঠিক আছে, এই ভান নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ